spot_img

― Advertisement ―

spot_img

২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব অঙ্গ-সংগঠনের অন্তত ২০ জন কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ী খুন

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ী খুন

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে যুবদল কর্মী মো. ইউসুফ (৪২)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহত আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে ও চার সন্তানের জনক। হত্যাকারী ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে।

নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও স্বজনরা জানান, আনোয়ার তার শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি এনজিও সংস্থা থেকে দুই লাখ টাকা ঋণ নেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবদল কর্মী ইউসুফসহ আরো তিনজন তার কাছে ওই দুই লাখ টাকা চাঁদা দাবি করে। গত কয়েকদিন ধরে তারা আনোয়ারের দোকানে গিয়ে হুমকি-ধমকি দিচ্ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউসুফসহ তিনজন মোটরসাইকেলে এসে দোকানে ঢুকে একা থাকা আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার দোকান থেকে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ হোন্ডা গুন্ডায় বিব্রত বাংলাদেশ

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “হত্যাকারী ইউসুফ যুবদল কর্মী। নিহত আনোয়ারও বিএনপির সমর্থক হলেও কোনো বড় পদে ছিল না।”

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল বলেন, “নিহতের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।”

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাগবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”