spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

বেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী আনুষ্ঠানিকভাবে নতুন বছরের ক্যালেন্ডারটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের একটি মাধ্যম নয়; এটি সত্য, নৈতিকতা ও দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ চর্চা। তিনি আশা প্রকাশ করেন, বেরোবি প্রেসক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের দায়বদ্ধতা বজায় রাখবে।

নতুন বছরের কার্যক্রমের জন্য প্রেসক্লাবকে শুভকামনা জানিয়ে উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

আরও পড়ুনঃ ইবির মুট কোর্ট সোসাইটির সভাপতি রায়হান, সম্পাদক তাজরীন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।