spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজের চার সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী কলেজের চার সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জারের যৌথ উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় কলেজের প্রশাসন ভবনের সামনে কলেজের কর্মচারীদের এবং ভদ্রা আবাসিক এলাকায় রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত সামাজিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও রেড ক্রিসেন্ট কলেজ শাখার টিচার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রকিব, উর্দু বিভাগের বিভাগীয় প্রধান ও রাজশাহী কলেজ বিএনসিসির পিইউও ড. মোহা. আমিনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা ড. মো: জহিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজ শাখা রেঞ্জার ইউনিটের প্রধান উপদেষ্টা মোছা: জান্নাতুন নেছা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেঞ্জার ইউনিটের গাউডার মোছা: রোজিনা আফরোজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। পাশাপাশি রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিমের দলনেতা রবিউল হাসান মিন্টু এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বেগম জিয়ার মৃত্যুর পেছনে হাসিনা ও তার সরকারের দায় রয়েছেঃ আসিফ নজরুল

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের ধারাবাহিকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রাজশাহী কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহযোগিতায় পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তারা।

একই সঙ্গে আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।