― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদজাতীয়বেগম জিয়ার মৃত্যুর পেছনে হাসিনা ও তার সরকারের দায় রয়েছেঃ আসিফ নজরুল

বেগম জিয়ার মৃত্যুর পেছনে হাসিনা ও তার সরকারের দায় রয়েছেঃ আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের অবশ্যই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, একটি প্রহসনমূলক রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতনের শিকার করা হয়েছে, যার দায় এড়ানোর সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, যে মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণ সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে, যা ওই রায়ের অসারতা স্পষ্ট করে।

আইন উপদেষ্টা আরও বলেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়াকে যে শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এই নির্যাতনের ধারাবাহিকতাই শেষ পর্যন্ত তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি উপাচার্যের গভীর শোক

সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সবসময় খালেদা জিয়ার খোঁজখবর রেখেছেন এবং তার চিকিৎসার জন্য যা প্রয়োজন ছিল, তা করার চেষ্টা করেছেন। তিনি বলেন, যদি খালেদা জিয়াকে আবার বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থা থাকত, তাহলে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।

ড. আসিফ নজরুলের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর পর তার কারাবাস ও চিকিৎসা ইস্যুতে দায় নির্ধারণের প্রশ্ন আবারও সামনে এসেছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি বিতর্ককে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।