spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে আইন বিভাগের স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইবিতে আইন বিভাগের স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের উদ্যোগে ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদার স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবল ইভেন্টে লিগ্যাল ড্রাফট এবং ক্রিকেট ইভেন্টে লিগ্যাল স্ট্রাইকারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ক্রিকেট এবং ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে ক্রিকেট ও ফুটবল—উভয় ইভেন্টেই ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আইন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপন রানা। ক্রিকেটে লিগ্যাল ড্রাফট এবং ফুটবলে লিগ্যাল ইউনিটি রানারআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

ফাইনাল ম্যাচগুলো উপভোগ করতে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. মো. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. মো. শাহজাহান মন্ডল বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে কোথায় উন্নতির সুযোগ আছে, সেই উপলব্ধি তৈরি হয়, যা পড়াশোনার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে।

তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রয়াত ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদারের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুনঃ র‌্যাবের নাম পরিবর্তন করে রাখা হলো ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

এমন আয়োজনের জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আইন বিভাগের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি ভবিষ্যতে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় আইন বিভাগের অতীত সাফল্য ফিরিয়ে আনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি আইন বিভাগের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে বিভাগের ২০২০–২১ বর্ষ থেকে ২০২৪–২৫ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।