spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলাআচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের মোহাম্মদিয়া সুইটস এন্ড পার্টি সেন্টারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহাবুব আলম বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন।

রামগঞ্জ পৌর জামায়াতে আমীর এড. হাসান বান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমরান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় জোটের লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটোয়ারী।

আরও পড়ুনঃ ভোটারদের সুবিধায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু দিলশানা পারুলের

তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর কর্মীরা তাদের প্রচারণায় বাধা দিচ্ছে, মাইক ভাংচুর করছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।

এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের উপজেলা মিডিয়া প্রচার সম্পাদক মাওলানা আবু সালেহ, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীসহ একাধিক নেতৃবৃন্দ।