spot_img

― Advertisement ―

spot_img

রাজধানীতে লিগ্যাল ইস্যু নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ আইন ও বিচারব্যবস্থাকে কেন্দ্র করে তরুণদের যুক্তিবাদী বিতর্কচর্চা জোরদার করতে হক ল' একাডেমির উদ্যোগে 'ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬'...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনিউমোনিয়ায় আক্রান্ত ইবি শিক্ষার্থীর শিশু সন্তান: বাঁচার আকুতি

নিউমোনিয়ায় আক্রান্ত ইবি শিক্ষার্থীর শিশু সন্তান: বাঁচার আকুতি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ নিউমোনিয়াজনিত ফুসফুসের সংক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর শিশু সন্তান। চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে না পেরে সাহায্যের আকুতি জানিয়েছে পরিবারটি।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তানজিনার শিশু সন্তান তাহনান দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতাল, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্তমানে আবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দিন দিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দীর্ঘমেয়াদী এই চিকিৎসায় ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের প্রয়োজন, যা বহন করা সাধারণ এক শিক্ষার্থীর পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

সহপাঠীরা জানান, তাদের সহপাঠী আজ চরম অসহায়ত্বের মধ্য দিয়ে যাচ্ছে। বছরখানেক আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শিশুটিকে বাঁচাতে তারা সবার সহযোগিতা ও দোয়া চাইছেন।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

এ বিষয়ে শিশুটির মা তানজিনা বলেন, বাচ্চাটির শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। বাচ্চাটির সহযোগিতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

আর্থিক সহযোগিতা পাঠাতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৫১৬০১৮৫৬৭ (তানজিনা) অথবা অগ্রণী ব্যাংক পিএলসি, ব্যাংক হিসাব নম্বর: ০২০০০১৬২৮৩৮৪৬ (জান্নাতুল ফেরদৌস তানজিনা)।