― Advertisement ―

spot_img

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত অন্তত ৫জন আহত-৩০

মো আব্দুল খালেক, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা...
প্রচ্ছদসারা বাংলাগোবিন্দগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তেস্কার নামাজ ও বিশেষ দোয়া

গোবিন্দগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তেস্কার নামাজ ও বিশেষ দোয়া

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন এলাকা বাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার সময় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক দুলা মিয়া হত্যার মূল আসামী গ্রেফতার

এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।