
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছাত্রদল নেতা মো. রফিকুল ইসলাম নোমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা নোমান ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের পক্ষ থেকেও তিনি এই শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।
ছাত্রদল নেতা নোমান বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করা হয়। তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।
তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, তারেক রহমান যে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের কল্যাণভিত্তিক রাজনীতির কথা বলেন, সেই চেতনা ধারণ করে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
ছাত্রদল নেতা নোমান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ শাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার
বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ছাত্রদল নেতা নোমান বলেন, ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। তিনি হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত ঈদের আনন্দ।
সবশেষে ছাত্রদল নেতা নোমান সাভারসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।



