― Advertisement ―

spot_img

রসায়ন ফ্রি মডেল টেস্ট- ১ ( SSC Chemistry MCQ)

রসায়ন মডেল টেস্ট - Chemistry MCQ (বহুনির্বাচনি) পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। এসএসসি পরীক্ষায় রসায়নে A+ পাওয়ার দৌরে এগিয়ে যান।এসএসসি পরীক্ষায় ভালো...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগবির নামিরা বিএফইউএফ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক

গবির নামিরা বিএফইউএফ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক

সাভার প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী নামিরা জামান বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন (বিএফইউএফ)-এর ২০২৬-২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আর্তমানবতার সেবায় নিবেদিত থেকে সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব মুসুল্লি (প্রিন্স আবদুল্লাহ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি এম খান আবদুল্লাহ। সাধারণ সদস্যদের বিপুল ভোটে নির্বাচিত নামিরা জামান একজন মেধাবী শিক্ষার্থী ও সক্রিয় বিতার্কিক হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই, গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ বিলুপ্তর সুপারিশ

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নামিরা জামান বলেন, “আমি সত্যিই মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞ যে, আমি আমার কাজ করার জন্য এত বড় একটি প্ল্যাটফর্ম পেয়েছি। একই সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করছি।”

তার এই অর্জনে সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সংগঠনের প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।