― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচগাঁও এলাকার মো. মমতাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো. মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো. সৈয়দ আলীর ছেলে মো. কাউছার আলী (৩০) এবং একই এলাকার মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. রিয়াদ হাসান (২০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়িতে জুসে বিষ মিশিয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাসেও কাটেনি রহস্য

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে পিসি/পিআর ও সিডিএমএস যাচাই করা হয়। যাচাইয়ে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে আটটি মামলা এবং কাউছার আলীর বিরুদ্ধে চার কেজি গাঁজাসংক্রান্ত একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালানসহ অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।