― Advertisement ―

spot_img

বাংলাদেশ ফেয়ার মাইন্ডের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ

আফসানা মিজান মিমি, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন (বিএফইউএফ)-এর ২০২৬-২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।অরাজনৈতিক ও...
প্রচ্ছদসারা বাংলাবাংলাদেশ ফেয়ার মাইন্ডের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ

বাংলাদেশ ফেয়ার মাইন্ডের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ

আফসানা মিজান মিমি, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন (বিএফইউএফ)-এর ২০২৬-২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

অরাজনৈতিক ও মানবসেবামূলক এ সংগঠনটির গঠনতন্ত্র এবং ২০২৬ সালের বিশেষ দায়মুক্তি অধ্যাদেশ অনুযায়ী সাধারণ পরিষদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে রাকিব মুসুল্লী (প্রিন্স আব্দুল্লাহ) সভাপতি এবং এবিএম খান আব্দুল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে গৃহীত দায়মুক্তি অধ্যাদেশের আওতায় নব-অন্তর্ভুক্ত সদস্যদের মধ্য থেকেও যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এইচএম হারিছুর রহমান, সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম নূর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাসনিম বিন হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান হৃদয়, কোষাধ্যক্ষ হিসেবে মো. আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে হাবিবা খান মিম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নামিরা জামান দায়িত্ব পেয়েছেন। তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে মো. শাহিন আলম এবং রক্তদান বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ১ নম্বর কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আফসানা মিমি।

আরও পড়ুনঃ গবির নামিরা বিএফইউএফ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক

২০১৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটিকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে শুভানুধ্যায়ী ও সাধারণ সদস্যদের নতুন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে সামাজিক উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।