― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি অভিযানে গাঁজাসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে...
প্রচ্ছদসারা বাংলাওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দেবে ভারত

ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দেবে ভারত

নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে ভারত সরকার। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছে ড. খলিলুর রহমান এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি জানায় ভারত। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা, আরও সহজ করা হবে।

অন্যদিকে, ডিজেল ও সারের সরবরাহ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী।

তিন দিনের সফরে দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।