― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা।বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজশাহী কলেজে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “৫ আগস্টের আগে এবং পরেও দেশের বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি পরিচালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে এ ধরনের রাজনীতি করে একটি গোষ্ঠী ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে এ ধরনের গুপ্ত রাজনীতির প্রতিবাদ করতে গেলে হামলার ঘটনাও ঘটেছে।”

আরও পড়ুনঃ ইবিতে বহিরাগতদের হামলা: ছাত্রদলের নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

তিনি আরও বলেন, “রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের কোনো ক্যাম্পাসেই গুপ্ত রাজনীতি চলবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে। যদি কেউ আড়ালে থেকে রাজনীতি করতে চায়, তাহলে আমরা তা প্রতিহত করবো।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জ্বল মিয়া, মো. শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহ্বায়ক নুর মহম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।