― Advertisement ―

spot_img

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবি, অংশ নিতে পারেন প্রায় ২১ হাজার শিক্ষার্থী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষা শেষ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ২১ হাজার শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনায় জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান

ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনায় জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনটির পুনর্গঠন ঘিরে কেন্দ্রীয় পর্যায়ে নতুন ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই প্রক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে আলোচনায় উঠে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম।

দলীয় সূত্রে জানা যায়, গত ৯ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের প্রায় ৯০০ শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। ওই বৈঠকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের ইঙ্গিত দেন। এরপর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

এ প্রেক্ষাপটে সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা তুলে ধরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। তবে এর মধ্যেও কোনো ধরনের লবিংয়ের বাইরে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে আসাদুজ্জামান আসলাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, ছাত্রজীবন থেকেই সংগঠনমূলক রাজনীতিতে সক্রিয় আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক পরিস্থিতির পর তিনি ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম ধরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনেও তার নেতৃত্বে ছাত্রদল ইউনিটটি সক্রিয় ভূমিকা রাখে বলে দাবি করা হয়।

এছাড়া বিভিন্ন সময় হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মুখেও তার রাজনৈতিক অবস্থান থেকে সরে না আসার বিষয়টি নেতাকর্মীদের মধ্যে তাকে ‘পরীক্ষিত নেতা’ হিসেবে পরিচিত করেছে।

আরও পড়ুনঃ ঝিলিমে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনকে কঠিন পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। দলীয় নির্দেশনা ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি সর্বদা সামনে থেকে ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব দায়িত্ব দিলে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবসমাজকে সংগঠিত করবেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

তৃণমূল নেতাকর্মীদের একাংশ মনে করছেন, মহানগর দক্ষিণ যুবদলের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে অভিজ্ঞ ও মাঠপর্যায়ে পরীক্ষিত নেতৃত্ব আসলে সংগঠন আরও গতিশীল হবে। ফলে আসাদুজ্জামান আসলামের নাম ঘিরে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।