
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের ৩৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে আহ্বায়ক হিসেবে মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব হিসেবে রাফিজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আনোয়ার পারভেজ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।
আরও পড়ুনঃ হেরে গিয়েও মানুষের হৃদয় জয় করে নিল মিশর!
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— কে. এম. আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন।
নবগঠিত এ কমিটির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।



