― Advertisement ―

spot_img

রায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেল তল্লাশি, দুইজন আটক

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা তাদের আটক...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেল তল্লাশি, দুইজন আটক

রায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেল তল্লাশি, দুইজন আটক

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র, দুটি ওয়াকিটকি ও নগদ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বাসাবাড়ি এলাকার হায়দরগঞ্জ সড়কের বাবুরহাট সড়কের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—সবুজ মিয়া ও সাকিল হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া ও সাকিল হাওলাদার নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই এলাকায় মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করছিলেন। বিষয়টি স্থানীয় এক সংবাদকর্মীর সন্দেহ হলে তিনি তাদের পরিচয় ও তল্লাশির কারণ জানতে চান।

এ সময় তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবি, অংশ নিতে পারেন প্রায় ২১ হাজার শিক্ষার্থী

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র ও দুটি ওয়াকিটকি পাওয়া গেছে। তারা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করছিলেন। যেসব মোটরসাইকেলের কাগজপত্র বৈধ ছিল না, সেসব যানবাহনের মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

রায়পুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের কাছে থাকা সেনাবাহিনীর পরিচয়পত্রটি আসল কি না, তা যাচাই করা হচ্ছে।

আটক সবুজ মিয়া ও সাকিল হাওলাদার প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য কি না এবং সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তারা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানা যাবে।