― Advertisement ―

spot_img

জবিতে ‘ফ্যাসীবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসীবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদল আহ্বায়ক হিমেল

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদল আহ্বায়ক হিমেল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মিঠুন বৈরাগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে মিঠুন বৈরাগী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ডেঙ্গুর কারণে তাঁর রক্তে প্লাটিলেটের মাত্রা কমে বর্তমানে ৮ হাজারে নেমে এসেছে। এরই মধ্যে তাঁকে দুই দফা প্লাটিলেট দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মিঠুনের পরিবারের সদস্যরা জানান, তাঁর চিকিৎসা চালিয়ে নিতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে তাঁরা সমস্যায় পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

রোববার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালে মিঠুনকে দেখতে যান হিমেল। এ সময় তিনি মিঠুনের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা

মেহেদী হাসান হিমেল বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’

মিঠুনের শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।