
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।
আটক পাঁচ কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
আরও পড়ুনঃ জবিতে আ.লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক
উপাচার্য জানান, তাঁদের সাময়িক বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



