spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদরাজধানীরাজধানীর কেরানীগঞ্জে ৪০৬ ক্যান বিয়ারসহ আটক ১

রাজধানীর কেরানীগঞ্জে ৪০৬ ক্যান বিয়ারসহ আটক ১

মোঃ আসিফুজ্জামান আসিফ, নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরা পশ্চিম কেরানীগঞ্জ এলাকা হতে ৪০৬ ক্যান বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

গতকাল ২৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ২,৮৪,২০০/- (দুই লক্ষ চুরাশি হাজার দুইশত) টাকা মূল্য মানের ৪০৬ (চারশত ছয়) ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইকবাল হোসেন (৪৮), পিতা-আঃ মান্নান, সাং-বারইখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়।