― Advertisement ―

spot_img

বিশ্বকাপে আর্জেন্টিনা-অস্ট্রিয়া: চ্যাম্পিয়নের মেধা বনাম ইউরোপের সংগঠন

বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেখানে ইউরোপের...
প্রচ্ছদরাজধানীতৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট

তৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট

বেশকিছুদিন ধারে সারা বাংলাদেশ তীব্র গরম পরেছে। রাজধানী ঢাকায় এই গরমে দিনমজুর, রিক্সাচালক, সিএনজি চালক, বাইক রাইটাররা অতিষ্ঠ হয়ে পরেছেন। রিক্সাচালকরা গরমের কারনে চালাতে পারছেন না রিক্সা। গরম বেশি থাকায় বাইকে উঠছেন না অনেকেই। এই গরমে হাঁসফাঁস করতে থাকা তৃষ্ণাত্ব মানুষের পাশে দাড়ালো বিডি চাইল্ড ট্যালেন্ট।

গত শুক্রবার(৩মে) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিডি চাইল্ড ট্যালেন্টর টিম পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিডি চাইল্ড ট্যালেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা, শিশু শিল্পী তামিম আহম্মেদ, রাফি ইসলাম রাজ, কামরুল ইসলাম নাঈমসহ কয়েকজন।

আরও পড়ুনঃ বনানীতে কারাখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা বলেন, ‘আমরা সব সময় সামাজিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম।’

শিশু শিল্পী তামিম আহম্মেদ বলেন, ‘আমি এর আগে কোনো সময় সামাজিক কাজ করেনি। করার সুযোগ পাইনি। যখন শুনলাম বিডি চাইল্ড ট্যালেন্ট ঢাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করবেন তখন আমি তাদের সাথে যুক্ত হই। পানি ও খাবার স্যালাইন পেয়ে মানুষের মুখে যে হাসি দেখেছি সেটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া।’