― Advertisement ―

spot_img

ফুলবাড়ীতে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক এক্সকাভেটর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

ওয়াই ফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে) দুপুর বেলা ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া কালিহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

ওই যুবক বিদ্যুৎ মিস্ত্রীরর নাম রাজু আহম্মেদ (২৪)। তিনি হলেন উপজেলার চন্দ্রখানা কদমতলার এলাকার হযরত আলীর ২য় ছেলে।

ওই এলাকার মমিনুল ইসলাম জানান মঙ্গলবার সকাল বেলা কাজের জন্য বের হন রাজু আহম্মেদ । ফুলবাড়ীর সরকার ওয়াই ফাই সংযোগ এর কাজ শুরু করেন। এর মধ্যে বিদ্যুতের পোলে উঠেন সংযোগ দেয়ার জন্য । অসাবধানতা বশত পোলে উঠা অবস্থায় ডান হাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ।

আরও পড়ুনঃ নরসিংদীতে ব্রজপাতে নিহত পরিবারদের মাঝে চেক বিতরণ 

ঝুলে থাকা অবস্থায় লোকজন চিৎকার দিলে উপস্থিত লোকজন বাশ দিয়ে তারে আঘাত করলে গুরুতর অবস্থায় আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইর্নচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ জানান, বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।