― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলারাজশাহীচাঁপাইনবাবগঞ্জে রাসেল ভাইপারের উপদ্রব,জনমনে প্রাণহানির শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে রাসেল ভাইপারের উপদ্রব,জনমনে প্রাণহানির শঙ্কা


মোঃ মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাসেল ভাইপার একটি মারাত্মক বিষধর সাপ।এটি ভাইপিরিডি গোত্রের সাপ যা সরাসরি বাচ্চা প্রসব করে।এর বিষ হিমোটক্সিন টাইপের।ধারণা করা হচ্ছে এই সাপের অনুপ্রবেশ হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। পদ্মা নদী ও তৎসংলগ্ন এলাকায় এর বিচরণ ও ক্ষয়ক্ষতির মাত্রা ও বেশি।

সাম্প্রতিক কালে ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামে পদ্মার পাড়ে মো: নবাব আলী(২৭) নামে যুবককে দংশন করে, পরে তিনি রামেকে চিকিৎসাধীন অবস্হায় মারা যান।এরপর থেকে ব্যাপক হারে এর উৎপাত বেড়েই চলছে।এই বছর বোরো ধান কাটার সময় চর আলাতুলি ইউনিয়নের এক শ্রমিক মো : সামায়ন (২৪) ঘটনা স্হলেই মারা যান।

এছাড়া শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলাতেও প্রাণহানি উল্লেখযোগ্য হারে বেড়েছে,যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।এই সাপ মানুষের আবাস স্হলেও প্রবেশ করেছে, যার নমুনা হিসেবে বলা যায় অনেক সাপ মানুষের হাতে মারা পড়ছে।সাপের উপদ্রবে কৃষি কাজ অচল হয়ে পড়েছে,পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক।


এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন,কৃষি কাজের সময় রাবারের বুট পায়ে দেয়া ও আমাদের প্রদানকৃত কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টর ব্যাবহার করলে প্রাণহানি অনেক কমে যাবে।আর আমাদের উপসহকারী কৃষি অফিসাররা মানুষকে উপজেলা পর্যায়ে সচেতন করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় দেবীনগর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো:মমতাজুর রহমান কৃষকদের সতর্কতামূলক পরামর্শ প্রদান করছেন।


এন্টিভেনমের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা:মো: মাসুদ পারভেজ বলেন কেউ সাপের কামড়ে আক্রান্ত হলে দ্রুত চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল গুলোতে নিয়ে আসলে তাকে এন্টিভেনম দেওয়া হবে।আমাদের পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ আছে,তাই চিন্তার কিছু নেই।তিনি সবাইকে রাতের বেলা টর্চ লাইট ব্যাবহার করে চলাচল করার পরামর্শ প্রদান করেন।