― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটপ্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড ও স্কটল্যান্ড

মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মত ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম সাক্ষাৎকে স্মরনীয় করে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দু’দল।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আজ ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলতে নামবে দুই প্রতিবেশি ইংল্যান্ড ও স্কটল্যান্ড।এই মাঠেই ২০১০ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে সাদা বলে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো আসর গেছে তাদের জন্য। ৯ ম্যাচে ৩ জয়ে ৭ নম্বরে থেকে আসর শেষ করেছে তারা। এই প্রতিকূলতার পরেও আশাবাদী হয়ে বিশ্বকাপের আসর টা জয় দিয়েই শুরু করতে চাই বাটলারের দল।

আরও পড়ুনঃ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাবির শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি

হতাশার শীতাকালিন মৌসুম শেষে গ্রীষ্মটা অবশ্য দুর্দান্তভাবে শুরু করেছে তারা। বিশ্বকাপ খেলতে আসার আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে জস বাটলারের দল। অন্যদিকে স্কটল্যান্ড এবার টানা তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ইউরোপিয়ান অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে তারা।

কোয়ালিফায়ারে ৬ ম্যাচের সবকটিই জিতেছে স্কটিশরা। শক্তি সামর্থ্যে স্কটল্যান্ড পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বড় দলগুলোকে ছোটদলগুলো চমকে দিচ্ছে সাম্প্রতিক সময়ে। সুপার এইটে যেতে হলে এই ম্যাচে ইংল্যান্ড না হয় অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদের হারাতেই হবে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি স্কটল্যান্ড। ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ইংল্যান্ডের জন্য স্বস্তির জায়গা টপ অর্ডার। ওপেনিংয়ে ফিল সল্ট আর জস বাটলার তো সময়ের অন্যতম সেরা দুই টি-টোয়েন্টি ব্যাটার। মিডল অর্ডারে জনি বেয়ারস্টো, উইল জ্যাকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনদের ছয় মারার দক্ষতা যে কোনো দলের জন্য ভরসার জায়গা। স্যাম কারান, মঈন আলীদের মতো কার্যকরী অলরাউন্ডার আছে দলটিতে।মার্ক উডের গতি ছিন্নভিন্ন করে দিতে পারে স্কটিশদের ব্যাটিং লাইনআপ। আর্চার আর উডকে নতুন বলে সামলানোই স্কটল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কটিশরাও কম নয় , তারাও জয় দিয়েই শুরু করতে চাই তাদের বিশ্বকাপ এর আসর , স্মরনীয় করে রাখতে চাই দিনটি ।২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্বকে চমক দেখায় স্কটল্যান্ড।

দলের অধিনায়ক রিচি বেরিংটন বলেন, “গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম আমরা। ঐ স্মৃতি এখনও আমাদের মনে নাড়া দেয়। এবার ইংল্যান্ডের মত বড় দলকে হারিয়ে বিশ্বকে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমান দিতে চাই আমরা। ইংল্যান্ডের মত দলকে হারানো কঠিন কাজ। তারপরও সেরা টাই দিয়ে খেলতে চান “