― Advertisement ―

spot_img

সরকার প্রযুক্তি খাতকে প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছেঃ আইসিটি মন্ত্রী

‘সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটি উপলক্ষে রোববার রাজধানীর বিটিআরসি ভবন-এর...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটবিসিবির নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট অবস্থান

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট অবস্থান

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না।

রোববার(১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানিকালে আদালত বলেন, “আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।”

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি বলেন, “আদালত স্পষ্ট করে বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।” এর মাধ্যমে নির্বাচন আয়োজন নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। তবে আদালতের অবস্থানের ফলে সেই আবেদন কার্যত গুরুত্ব হারিয়েছে।

আরও পড়ুনঃ ভালোবাসার টানে চীন থেকে কুড়িগ্রামে, গার্মেন্টস কর্মীকে বিয়ে করে আলোচনায় চীনা যুবক

অন্যদিকে, গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়েও পৃথক একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই রিটে সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন যৌথভাবে আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

ক্রিকেট সংশ্লিষ্ট মহল মনে করছে, আদালতের এই অবস্থানের ফলে এখন নির্ধারিত সময়েই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ আরও পরিষ্কার হলো।