spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে রবিবার(৯জুন) বিকাল সাড়ে তিনটায় উপজেলা ভুমি অফিস চত্বর থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতি বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই রকেট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ছয় ইউনিয়নের তশিলদাররা উপস্থিত ছিলেন।