― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটকানাডাকে হারিয়ে সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

কানাডাকে হারিয়ে সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

মাহমুদুল হাসান, স্পোর্টস ডেস্কঃ টি২০ বিশ্বকাপের ২২তম ম্যাচে কানাডার বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নিয়েছে আজমের পাকিস্তান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে মিলল জয়, প্রথমবার পেল পয়েন্টের দেখা। এজয়ে টিকে রইল সুপার এইটে থাকার সম্ভাবনা।

আজ মঙ্গলবার টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টসে জিতে বেছে নেন বোলিং। আগে বোলিং নিয়ে অবশ্য কানাডাকে অল্পতেই থামিয়ে দেন নাসিমরা। কানাডার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যারন জনসন। ৪৪ বলে তার ইনিংস সাজানো ছিল চারটি করে ছক্কা-চারে। বাকিরা কেউই ২০ এর ঘর পার করতে পারেননি। অধিনায়ক সাদ বিন জাফর থামেন ২১ বলে ১০ রান করে। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৬ রান সংগ্রহ করে কানাডা।

বল হাতে পাকিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন আমির ও হারিস রউফ। একটি করে নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।এদিন টানা দুই বলে দুই উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের লক্ষ্যে পৌছান পাকিস্তানি পেসার হারিস রউফ।

আরও পড়ুনঃ আম্পায়ারের ভুলে ৪রানে বাংলাদেশের হার

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ২০ রানে হারায় সায়েম আয়ুবকে। জুটি গড়ার দায়িত্ব নেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এই জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় পাকিস্তান। মাঝে বাবরকে ৩৩ রানে বিদায় করে পাকিস্তানকে খানিকটা চাপে ফেলে কানাডা। এরপরে ৫২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি ছোঁয়া রিজওয়ান শেষ পর্যন্ত ৫৩ রান করেন। ৫৩ বলে তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান।তবে আজ কানাডা কে হারিয়ে সুপার এইটে থাকার সমীকরণের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর

কানাডা: ২০ ওভারে ১০৬/৭ (জনসন ৫২, সাদ ১০, সানা ১৩; আমির ২/১৩, রউফ ২/২৬, নাসিম ১/২৪, আফ্রিদি ১/২১)

পাকিস্তান: ১৭.৩ ওভারে ১০৭/৩ (রিজওয়ান ৫৩*, বাবর ৩৩; হেলিগার ২/১৮, গর্ডন ১/১৭)

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আমির (পাকিস্তান)