spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলামাগুরায় শনিবার আড়তে কাঁচা মরিচের সর্বোচ্চ দামের রেকর্ড

মাগুরায় শনিবার আড়তে কাঁচা মরিচের সর্বোচ্চ দামের রেকর্ড

মাহিম সিদ্দিকী ,মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরায় কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও ক্রেতাদের নাগালের বাহিরে।

১৩ জুলাই শনিবার মাগুরা কাঁচামালের আড়ত ও শহরের কাঁচামালের বড় বাজার,মাছের ও মাংশের বাজার ঘুরে দেখা যায় যে,সর্ব সাধারণের মাঝে এদিনের মূল আলোচ্য বিষয় ছিলো কাঁচা মরিচ।

কারন কাঁচা মরিচের আজকের পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৪০০ টাকা থেকে ৪৩০ টাকা পর্যন্ত এবং খুচরা মূল্য ছিলো ৪৫ টাকা থেকে ৫০০ টাকা। যা ছিলো সাধারণ ক্রেতাদের একেবারেই নাগালের বাইরে।

আরও পড়ুনঃ চিলমারীতে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

অন্যান্য পন্যের মধ্যে পিয়াজ-১৪০ টাকা,রসুন- ১৮০/২০০ টাকা,শুকনা মরিচ – ৩৭০টাকা,আদা-৩০০টাকা,আলু-৬০ টাকা এছাড়া গরুর মাংস -৭৫০ টাকা ইলিশ মাছ প্রতি কেজি মাঝারি -১৫/১৬ শত টাকা এবং ছোট সাইজ -১২/১৩ শত টাকা।

ব্যবসায়ীরা বলছে পণ্য সংকটের কারনে দাম বেশি। সংকট কেটে গেলে দাম আবার সহনীয় পর্যায়ে চলে আসবে।