spot_img

― Advertisement ―

spot_img

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) জারি করা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনার একটি নির্দিষ্ট ধারা নিয়ে গভীর আপত্তি ও অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক...
প্রচ্ছদজাতীয়সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি আটক

সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি আটক

সোমনাথ সেন শুভ, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক দীপু মনি আটক হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের হাতে।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।  

দীপু মনির নামে চাঁদপুরেও মামলা রয়েছে এবং ঢাকাতেও মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

আটক দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাঙচুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তাকে দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী  ছিলেন।