― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদসারা বাংলাবন্যাদুর্গতদের জন্য এক দিনের বেতন দেবে ফায়ার সার্ভিস

বন্যাদুর্গতদের জন্য এক দিনের বেতন দেবে ফায়ার সার্ভিস

সোমনাথ সেন, চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান দেওয়া হবে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এক সভায় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় বন্যাদুর্গতের সাহায্যে রাজস্ব খাতে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।

এদিকে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আরও পড়ুনঃ চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার ছুঁয়েছে

এছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেলের পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত দুই হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।