― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদসারা বাংলাশ্রীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ মিন্টু মিয়া, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদের সন্ত্রাসী চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন।

রবিবার (২৫ আগস্ট) শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই কার্যক্রম সম্পন্ন হয়।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের পরিষদ এলাকায় স্বৈরাচার শেখ হাসিনা’র অন্যতম দোসর, ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী,ও সন্ত্রাসী এবং বিনা ভোটের অবৈধ সন্ত্রাসী চেয়ারম্যানের অপসারণের দাবিতে ২নং গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুনঃ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ইউপি সদস্য অনাস্থা জানিয়ে স্মারকলিপি

জানা গেছে গাজীপুর ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন ধরনের সন্ত্রাসী মুলক কার্যক্রম এ জড়িত আছেন সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করেন এবং  বিভিন্ন ধরনের লুটপাট চালিয়ে যান এ কারণে শ্রীপুরের দুই নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ চেয়ারম্যান কে অপসারণের জন্য মানববন্ধন করেন এবং দ্রুত বিচারের দাবি জানান।