spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাসাংবাদিক নিপীড়নের আইনগুলো বাদ দেওয়ার প্রস্তাব

সাংবাদিক নিপীড়নের আইনগুলো বাদ দেওয়ার প্রস্তাব

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর সঙ্গে বৈঠক করেছে সম্পাদক পরিষদ। বৈঠকের যেসব আইন সাংবাদিক নিপীড়নের বিষয় আছে সেগুলো এখনই বাদ দিয়ে পরিবর্তনের সময় তা সংস্কার বেশ কিছু প্রস্তাব দিয়েছেন তারা।

মঙ্গলবার ৩  সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিকদের কাছে এই বৈঠক নিয়ে কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। 

তিনি বলেন দেশে একটি জাতীয় ঐক্য স্থগিত হোক বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন মিডিয়া নিষ্পেশনের এর জন্য কালাকানুন বাতিল করার কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এ ধরনের আইন এটলিস্ট এই মুহূর্তে যেন ঘোষণা দেওয়া হয় এই যে আইনগুলোতে সাংবাদিকদের নিপীড়নের যে কথাগুলো আছে এগুলো কার্যকর হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে করবেন।

এখানে আরো প্রস্তাব এসেছে যে কনস্টিটিউশনাল রিফর্ম এখানে প্রধান উপদেষ্টা যদি মনে করেন এর জন্য একটি গ্রুপ করে দিয়ে বা কমিটি করে দিয়ে সব ধরনের আইনের পরিবর্তন জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্টন্স পুলিশ রিফর্ম এগুলো সব কিছু একটি গ্রুপের কাছে বা ভিন্নভাবে হতে পারে। অর্থাৎ এগুলো আমরা পরিবর্তন চাই গণতান্ত্রিক রিফর্ম চাই।

আরও পড়ুনঃ রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, ৪৮ঘন্টা পড় মরদেহ উদ্ধার 

ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন জানিয়ে মাহফুজ আনাম বলেন ডঃ ইউনুস সাংবাদিকদের বলেছেন তিনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং আমাদের কাছে তার বিশেষ আবেদন হচ্ছে। আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারি তিনি আমাদের বিভিন্ন পরামর্শ সংগ্রহ গ্রহণ করেছেন এবং আমাদের আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনা সব ক্ষেত্রে ভুল ত্রুটি যেন আমরা ধরিয়ে দেই এটা খুবই গুরুত্বপূর্ণ ।তিনি বলেছেন এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা নির্দ্বিধায় কাগজে ছাপি এবং সরকারকে সাহায্য করি।