― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাবির বিজয় একাত্তর হলের গণরুম-গেস্টরুম বিলুপ্ত ঘোষণা

ঢাবির বিজয় একাত্তর হলের গণরুম-গেস্টরুম বিলুপ্ত ঘোষণা

জাবির আহম্মেদ জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) বিজয় একাত্তর হল আনুষ্ঠানিকভাবে গণরুম-গেস্টরুম বিলুপ্তির ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । 

শনিবার (৭ সেপ্টেম্বর) ওই হলের  অধ্যাপক ড. স ম আলী রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ও প্রশাসনিক সভার সিদ্ধান্তক্রমে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় একাত্তর হলে সকল ধরনের গণরুম বিলুপ্ত ঘোষণা করা হলো। সে মোতাবেক গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করা হবে। 

আরও পড়ুনঃ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ জন

এ বিষয়ে বিজয় একাত্তর হলের ১০২ তম ব্যাচোর  শিক্ষার্থী রাইসুল হাসান বলেন, আমরা ভর্তির পর থেকেই গণরুমে মানবেতর জীবন যাপন করেছি। একসাথে বাধ্য হয়ে থাকতে হয়েছে।এখন আমরা স্বাধীন, কোনো কালচার নেই।