― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাপটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ৮২মণ মাছসহ পিকআপ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ৮২মণ মাছসহ পিকআপ জব্দ

সাজ্জাদ হোসেন সাগর, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ৮২মণ মাছসহ ২ টি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার মধ্যে ৮০মন লইট্যা ও ২ মণ ইলিশ।

সোমবার বিকাল চারটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এসময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন করবেনা মর্মে মুছলেখা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুনঃ বরগুনার আমতলীতে গুপ্তধনের নামে প্রতারণা

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাদু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারী মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। অসাদু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।