― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাবিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচ, আহত পাঁচ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচ, আহত পাঁচ

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় আরো অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানার ওসির মোস্তাফিজুর রহমান। 

পুলিশ ও স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার 28 নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই ওয়ার্ডের বরূদা এলাকার হিমেল- সাগর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। এর যের ধরে শুক্রবার দিবাগত রাতে ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথির হাক্কানি এলাকায় সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কোপায়।

আরও পড়ুনঃ প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চায় জামায়াতে ইসলামী 

পরে স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। সংঘর্ষে আরো ৪ থেকে ৫ জন আহত হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয় উভয়পক্ষে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান জানান ,শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।এই ঘটনা বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।