― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলাটঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর টঙ্গীতে সোমবার দুপুর সাড়ে বারটার দিকে টঙ্গীর বউ বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আশরাফুল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী থানার মেন্দিপুর এলাকার মাওলা মিয়ার ছেলে। সে টঙ্গীর গাজী বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং টঙ্গীর বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একতা এক্সপ্রেস নামক ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

আরও পড়ুনঃ যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা

এব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।