― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলানড়াইল পৌরসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার

নড়াইল পৌরসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধঃ নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার ১নং ওর্য়াড স্বেচ্ছোসবেক লীগের সভাপতি এম ইকবাল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ইকবাল আলম জুয়লে নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মোহাম্মদ শামসুল আলমের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ করা মামলায় তাকে শুক্রবার (২০ সেপ্টম্বর) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সলির জুয়লেকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত (৪ আগস্ট) সদর উপজলোর নাকসি বাজার থেকে বের হওয়া বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তজাসহ ৯০ জনের নাম উল্লখে করে গত (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ মামলাটি দায়ের করেন। ওই মামলায় ৩৪ নম্বর আসামী কাউন্সলির জুয়েল।

আরও পড়ুনঃ হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সলির জুয়লেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।