― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতাসহ আটক-৩

রামগঞ্জে চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতাসহ আটক-৩

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চাঁদাবাজি মামলায় রামগঞ্জ পৌরসভার  ৮ নং টামটা ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহীদ পাটোয়ারী সহ ৩জনকে আজ বুধবার দুপুরে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, ২নং নোয়াগাঁও ইউনিয়নের জয়পুরা গ্রামের মুজিবুর রহমান কাজলের নিকট হতে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় ফাঁসানো ভয় দেখিয়ে  এই তিন জনের যোগসাজসে কাজলের নিকট হতে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুনঃ ইবিতে শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমানদের মিলনমেলা

এরই পরিপেক্ষিতে মজিবুর রহমান তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে। মামলার অন্য আসামীরা হলো রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের রতনপুর গ্রামের যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন এবংঐ একই ওয়ার্ডের রতনপুর গ্রামের মোঃ আবদুর রহমান। তাদেরকে লক্ষ্মীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।