― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলাকক্সবাজারে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার চার

কক্সবাজারে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার চার

আরফাত সিকদার, স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।

বুধবার (২রা অক্টোবর) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় ৷

ওসি মছিউর রহমান, এসআই জুয়েল, এসআই আরকান ও এএসআই আহসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হল জালালাবাদ ইউনিয়নের তেলী পাড়ার রমজান আলীর ছেলে উজির আলী, একই ইউনিয়নের পালাকাটা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে প্রবীণ মুরব্বী মোকতার আহমদ,ইসলামাবাদ ইউনিয়ন খোদাইবাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে ফুল ব্যবসায়ী শাহেদ কামাল মিন্টু এবং ইসলামপুর জুমনগর এলাকার সিরাতুল্লার ছেলে আবুল কালাম৷

আরও পড়ুনঃ আঠারবাড়ি রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।