― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাসিলেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেটবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

সিলেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেটবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

তোফায়েল আহমদ, সিলেট প্রতিনিধি: আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার, সিলেট কল্যাণ সংস্থা (সিকস) এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেটবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ১ঘন্টার অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হবে।

এই কর্মসূচি আলমপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং সিন্ডিকেটবাজ ও মুনাফালোভী ব্যবসায়ীদের দমন করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ নরসিংদীর মনোহরদীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন: পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের দাবি

বক্তারা উল্লেখ করেন যে, কিছু সিন্ডিকেট ব্যবসায়ী এবং চাঁদাবাজদের কারণে মাত্র কয়েক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। সভায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের গুরুত্বও তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের ব্যক্তিত্ব। এছাড়া, ১৮ অক্টোবর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তুতি সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।