― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় এক কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম শামিম মিয়া (৩৮)। তিনি বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃ’ত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতমাথা থেকে পুলিশ প্লাজা সড়কের শহীদ খোকন পার্ক এলাকায় গাঁজা নিয়ে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী। ডিবির একটি চৌকস টিম এসময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর কাছে বিশেষ কায়দায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।।