― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলালালমনিরহাটে যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

লালমনিরহাটে যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সোহেল রানা, লালমনিরহাটঃ লালমনিরহাটে জেলা যুব অধিকার পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার(১৬ অক্টোবর) বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে এই ঘোষণা দেয়া হয়।

মোঃ আব্দুল জলিলকে সভাপতি ও তিতুমীর খন্দকারকে সাধারণ সম্পাদক করে যুব অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আরও আছেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মুকুল হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসাবে মোঃ হামিদুল ইসলাম (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লালমনিরহাট জেলা ছাত্র অধিকার পরিষদ),অর্থ সম্পাদক হিসাবে মোঃ জিহাদ হোসেন, প্রচার সম্পাদক হিসাবে মোঃ আরিফুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসাবে মোছাঃ রুমানা আফরোজ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ কবর থেকে তোলা হলো আন্দোলনে নি’হ’ত সাকিবের ম’র’দে’হ

বুধবার সকালে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক নাদিম হাসান লালমনিরহাট জেলার এই কমিটি অনুমোদন করেন।