― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

গত মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন হলেও এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ এবং বিতর্ক। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর খামখেয়ালি মনোভাবকেই দুষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দ কে বলেনি। এটা মোটেও ঠিক করেনি বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ লালমনিরহাটে যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

এনিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমির অভিযোগ করেন, আমাদের কোনো নেতৃবৃন্দ কে জানায়নি বিধায় আমরা কেউ যায়নি। কিন্তু জানানো উচিত ছিল।

এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।