― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে বিশেষ অভিযানে ৩মাদকসেবী সহ আটক-৭

মধুপুরে বিশেষ অভিযানে ৩মাদকসেবী সহ আটক-৭

বাবুল রানা, বিশেষ(মধুপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ৩ মাদকসেবীসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গতকাল বৃহস্পতিবার(১৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেছে মধুপুর থানা পুলিশ।

এদের মধ্যে ১জন এজাহার ভুক্ত আসামী মধুপুর জামালপুর রোডের খন্দকার হোসেন আলীর ছেলে খন্দকার নাজমুল হোসেন (৩৪), ওয়ারেন্ট ভুক্ত আসামি জলছত্র এলাকার মৃত তাজু শেখের ছেলে মোহাম্মদ শাহজাহান আলী সাজু, চাকন্ড গ্রামের মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, পৌর শহরের ফকিরবাড়ী বয়েল মোড় এলাকার মাসুদ পারভেজের স্ত্রী রিনা পারভেজ।

এছাড়া মাদক সেবনকালে গোপীনাথপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে শাহীন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন এবং গিয়াস উদ্দিনের ছেলে লিটন।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

মধুপুর থানার (তদন্ত) অফিসার রাসেল আহমেদ পিপিএম জানান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লিখিত ৩ জন মাদক সেবন করে মাতলামী করার সময় পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরবর্তীতে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

তিনি আরও জানান, একই দিনে পৃথক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী এবং নিয়মিত মামলার ১ আসামীকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।