― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রামগঞ্জে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্স এর সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  

আজ রবিবার(২০ অক্টোবর) সকাল ১১ টায় বাজার ব্যাবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে জিয়া শপিং কমপ্লেক্সের সামনে এ আয়োজন করা হয়।

এতে প্রায় শতাধিক ব্যাবসায়ী ও সাধারন জনগন অংশগ্রহণ করেন, মহড়ায় নেতৃত্ব দেন রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ নুরুল আবছার। 

মহড়ার পূর্বে অগ্নিকান্ড প্রতিরোধে জনসচেতনতা, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ ও তার প্রতিকারের বিভিন্ন উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাজী আব্দুল মান্নান।

আরও পড়ুনঃ পবিপ্রবিতে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু

এসময় তিনি জানান ” মার্কেট, দোকানপাট ও বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যেই মহড়া ও গণসংযোগ একটি চলমান প্রক্রিয়া। মার্কেটের সকল ব্যাবসায়ীদের অগ্নি নির্বাপণ সামগ্রী সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে ও ঝুঁকিপূর্ন ভবনগুলো চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা কর্মকর্তা জাকির হোসেন হেলাল,মার্কেটের সমন্বয়ক মাসুদ আলম সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী,মার্কেটের ব্যাবসায়ী ও স্থানীয় লোকজন।