― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় হত্যা মামলায় নারী শিশু ট্রাইব্যুনালের পিপি সুজন কারাগারে

বগুড়ায় হত্যা মামলায় নারী শিশু ট্রাইব্যুনালের পিপি সুজন কারাগারে

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি পিপির পাশাপাশি আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।

রোববার (২০ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। ৫ আগস্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি।

আরও পড়ুনঃ তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে হোটেল ম্যানেজারের ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার

তিনি আরও বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।।