― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাপাঁচবিবিতে যুব নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে যুব নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবিতে যুবনেতা হারুনুর রশিদ ডিপনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং একটি বিতর্কিত পকেট কমিটি গঠন করার বিষয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর সোমবার বিকাল ৫টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল লিখিত বক্তব্য দেন। তিনি জানান, গত ১৪ অক্টোবর রাতে বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে কিছু সন্ত্রাসী যুবনেতা হারুনুর রশিদ (ডিপন) এর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিপন মারাত্মকভাবে আহত হন এবং তাকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ জুলাই বিপ্লব ও খালেদা জিয়ার নামফলক নিয়ে কটুক্তি, জবি ছাত্রলীগ-শিক্ষার্থীর সংঘর্ষ 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন যে, ছাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে অবৈধভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে যা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী। নেতারা এই কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী, যারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।