― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ৮কোটি টাকার ভারতীয় অলংকার আটক

চাঁপাইনবাবগঞ্জে ৮কোটি টাকার ভারতীয় অলংকার আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ (সিটি গোল্ড) মোট ৪৩৭ কেজি চোরাচালানী মালামাল উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে একটি ট্রাকসহ চালককেও আটক করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সোনামসজিদ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত ট্রাক চালকের নাম মো. আব্দুস শুকুর (৪০), যিনি সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।

আরও পড়ুনঃ সিওয়াইবি ইবি শাখার নেতৃত্বে ত্বকি-মুনিম

গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পানামা পোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে, ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকানো অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ্য অলংকার এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। এ ঘটনায় আটক ট্রাক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।