― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। নিহত তাওহীদ ঐ এলাকার শরীফ আহমেদ এর ছেলে।

শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলা

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।