― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম জহুরুল ইসলাম (৩৯)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে এবং বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী।

আরও পড়ুনঃ ভারতীয় বেডশিটে আগুন দিলেন রিজভী, বেঁচলেন দেশীয় কাপড়

পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।